ইউটিউবে ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’ শুরু

৩ আগষ্ট, ২০২০ ১৫:৫৫  
আজ সোমবার থেকে অনলাইনে শুরু হলো ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’।  টানা ১০ দিন বিনা মূল্যে অনলাইনে দেখা যাবে আন্তর্জাতিক এ উৎসবের সিনেমাগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ওয়েবসাইট ও উৎসবের সরাসরি চলচ্চিত্রগুলো সম্প্রচার করা হচ্ছে। করোনা মহামারির কারণে এ বছর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী প্রতিদিন ২০টি করে মোট ২০০টি চলচ্চিত্র দেখানে হচ্ছে এই উৎসবে। প্রতিটি চলচ্চিত্র ২৪ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে দেখা যাবে। https://www.youtube.com/watch?time_continue=44&v=4M1lySZ1mHM উৎসবের জন্য এ বছর বিশ্বের ১০৬টি দেশ থেকে জমা পড়েছে মোট ২ হাজার ৫৮৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বিচারকেরা সেগুলো থেকে বেছে ৩৮টি অ্যানিমেশন, ১৬টি তথ্যচিত্র, ১২টি ওয়ান-মিনিট শর্টস, ২৩টি শরণার্থীবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচন করেছেন। এ উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও রয়েছে চলচ্চিত্র আড্ডা ও আলোচনা ‘আইআইইউএসএফ টকস’, যেখানে অংশ নিতে পারবেন দর্শকেরাও। ১২ আগস্ট উৎসবে বিজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে।